জাতিসংঘ সফর: বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

0
tarique-rahman-fb-msep6iv2pq4zuod-20260804193543-msha6do2eaevjdc-20260806145709
image_pdfimage_print

ঢাকা

মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং

১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং চার দিনের নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

তেজগাঁওয়ে সংবাদ সম্মেলন

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক

 

সব মিলিয়ে সফরে মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

 

বুধবারের সংবাদ সম্মেলনে জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, বিভিন্ন কার্যক্রম, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের অন্যান্য বিষয় তুলে ধরা হবে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *