যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করায় বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা

0
1485684770
image_pdfimage_print

1485684770

যুক্তরাষ্ট্রে এক বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। তাকে যুক্তরাষ্ট্র থেকে জোর করে চিলিতে ফেরত পাঠানো হচ্ছিলো। এজন্য বিমানবন্দরেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই নারী ৩০টি ঘুমের অষুধ খেয়েছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তড়িৎ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এক পুলিশ জানান, সে আসলে দেশে ফিরতে চায়নি। তাকে জোর করে পাঠানো হচ্ছিলো। এজন্য আত্মহত্যার চেষ্টা করে সে।

এদিকে শুক্রবার এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাতটি দেশ থেকে মুসলিম অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এর মাঝেই দেশে ফিরতে না চেয়ে এই নারীর আত্মহত্যার চেষ্টা।

তবে এখন ওই নারী সুস্থ আছেন এবং জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেইলি নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *