কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানোর নির্দেশ

0
IMG_20261004_234144_997
image_pdfimage_print

ঢাকা

রবিবার

৪ অক্টোবর ২০২৬ ইং

১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

কার্গো রপ্তানির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

 

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটির কক্ষে কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগরের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলের আয় বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

বৈঠকে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর মাধ্যমে রেলের আয় বৃদ্ধির জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে রেলের আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

রেল মন্ত্রণালয়ের কার্যক্রম উপস্থাপন

 

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। রেল পরিদর্শন অধিদপ্তর, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর অগ্রগতি তুলে ধরা হয়।

 

এ ছাড়া রেলের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির উদ্যোগ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ এবং প্রস্তাবিত পঞ্চগড়-কক্সবাজার রেলপথের অগ্রগতি সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

 

মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শহীদদের স্মরণ

 

বৈঠকের শুরুতে সভাপতি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলাইযোদ্ধাদের স্মরণ করা হয়। আহতদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়।

 

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *