বাংলাদেশে জার্মান বিনিয়োগে আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত

0
IMG_20261007_193937_929
image_pdfimage_print

ঢাকা

বুধবার

৭ অক্টোবর ২০২৬ ইং

২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। একই সঙ্গে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর বিনিয়োগে আগ্রহ বাড়ছে বলেও জানিয়েছেন তিনি।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

 

বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা

 

সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সংস্কৃতি এবং অভিবাসন ও জনশক্তি চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

 

হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

 

বিনিয়োগ পরিবেশে আগ্রহ বাড়ছে

 

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

 

তিনি বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।

 

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *