ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

0
tarique-rahman-fb-msep6iv2pq4zuod-20260804193543-msha6do2eaevjdc-20260806145709
image_pdfimage_print

ঢাকা

শনিবার

১২ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে দেশের সব মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।

 

তিন মাস চলবে বিশেষ অভিযান

 

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও কার্যকর উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।

 

সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতার আহ্বান

 

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’—এই লক্ষ্য সামনে রেখে প্রত্যেক নাগরিককে পরিচ্ছন্নতার কাজে যুক্ত হতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার জন্য সময় দিলে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

 

যত্রতত্র ময়লা না ফেলার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে।

 

‘সবাই মিলে দেশ গড়তে চাই’

 

দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে দেশ গঠনের উদ্যোগ নিলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

 

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *