টকশোতে দলীয় নেতাদের বক্তব্যে সততার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
IMG_20260912_022712_691
image_pdfimage_print

ঢাকা

শুক্রবার

১১ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

টেলিভিশন টকশোতে বিএনপির হয়ে অংশ নেওয়া নেতাদের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে টকশোতে অংশ নেওয়া দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভাটি শেষ হয় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে।

 

টকশো নিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময়

 

সভায় টেলিভিশন টকশোসহ গণমাধ্যমে বিএনপির পক্ষে বক্তব্য দেওয়া নেতাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দলীয় বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে সত্যনিষ্ঠ ও ইতিবাচক থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

 

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল।

 

উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা

 

মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুর রহমান হাবিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্যসহ বিএনপির মিডিয়া সেলের সদস্যরাও সভায় অংশ নেন।

 

‘সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলার’ নির্দেশনা

 

সভা সম্পর্কে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, প্রধানমন্ত্রী নেতাদের সত্য, সুন্দর এবং ন্যায়ের পথে চলার দিকনির্দেশনা দিয়েছেন।

 

দলীয় নেতাদের গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এই নির্দেশনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *