২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর হতে পারে চার দিনের

0
2365560-68ec0cca1c82f-69300f4096f0a-694b7f460822a-694f7a0a7694e
image_pdfimage_print

ঢাকা

মঙ্গলবার

৬ অক্টোবর ২০২৬ ইং

২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

চার দিনের সফরের সম্ভাবনা

 

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়েছে। সফরটি চার দিনের হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

জাপানের সম্রাটের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, টোকিও সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সম্রাট নারুহিতোর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

 

বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিতে গুরুত্ব

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সফরে জাপানে বাংলাদেশের বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন এবং জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *