২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ১৭ জনের মৃত্যু

0
DBN corona death

Dinbodal File Photo

image_pdfimage_print

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫১৮ জনের।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল, রোগী শনাক্ত হয়েছিল ৫৪৩ জন। ২৪ ঘণ্টায় মোট ২২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৩৪। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৩৫।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৩০ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৫ জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *