সুরের মূর্ছনায় দর্শক মাতালেন প্রিয়াংকা ভট্টাচার্য!

0
file_000000006b00820b8fbfb4fd4d14b3ef
image_pdfimage_print

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬ ।
২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন প্রতিনিধি । তারারদেশ নিউজ

রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে একক সংগীতানুষ্ঠানে ১৯টি রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন শিল্পী, গবেষক ও শিক্ষক প্রিয়াংকা ভট্টাচার্য। সম্প্রতি শাহবাগে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের পাশাপাশি টপ্পাসহ অন্যান্য ধারার গানও পরিবেশন করেন তিনি।

‘নিভৃত প্রাণের দেবতা’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রিয়াংকা। পরে তিনি পরিবেশন করেন ‘ওগো শেফালিবনের মনের কামনা’, ‘আলোর অমলকমলখানি’, ‘খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘গভীর রজনী নামিল হৃদয়ে’ ও ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’-সহ রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কয়েকটি গান।

অনুষ্ঠানে তাঁর পরিবেশিত গানগুলোতে প্রেম, বিরহ, প্রকৃতি ও জীবনবোধের নানা অনুষঙ্গ উঠে আসে। রবীন্দ্রসংগীতের পাশাপাশি অন্যান্য ধারার গান পরিবেশনের মধ্য দিয়ে নিজের সংগীতচর্চার বৈচিত্র্য তুলে ধরেন এই শিল্পী।
নির্ধারিত পরিবেশনার বাইরে দর্শক-শ্রোতাদের অনুরোধেও গান পরিবেশন করেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চসজ্জায় ছিল প্রিয়াংকা ভট্টাচার্যের নিজস্ব শিল্পভাবনার প্রতিফলন। মঞ্চের দুই পাশের উইংস ও পেছনের অংশে তাঁর নিজের হাতে আঁকা আল্পনা সাজসজ্জায় ভিন্নমাত্রা যোগ করে।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কবি সুফিয়া কামাল মিলনায়তন ছিল পরিপূর্ণ। শরতের সন্ধ্যায় আয়োজিত এ সংগীতানুষ্ঠানে উপস্থিত শ্রোতারা প্রিয়াংকার কণ্ঠে রবীন্দ্রসংগীত উপভোগ করেন।

 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *