বিদেশে সম্পদের প্রমাণ মিললে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফ মাহমুদের

0
IMG_20260914_224051_171
image_pdfimage_print

ঢাকা

সোমবার

১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং

৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

বিদেশে নিজের কোনো বিনিয়োগ, ব্যাংক হিসাব, জমি বা সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

 

‘প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

 

আসিফ মাহমুদ বলেন, দেশের বাইরে তার এক পয়সার বিনিয়োগ বা ব্যাংকে অর্থ রাখা, এমনকি ভিলা কিংবা জমি থাকার প্রমাণ কেউ দিতে পারলে তিনি সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবেন। একই সঙ্গে এ ধরনের প্রমাণ পাওয়া গেলে যে শাস্তি হবে, সেটিও মেনে নেওয়ার কথা জানান তিনি।

 

এআই দিয়ে তৈরি তথ্য নিয়ে প্রশ্ন

 

নিজের বক্তব্যে আসিফ মাহমুদ দাবি করেন, দেশের বাইরে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য অতীতেও অনুসন্ধানী সাংবাদিকতা ও সরকারি উদ্যোগে বের হয়েছে। তাই এ ধরনের অনুসন্ধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কথিত ভুয়া সংবাদমাধ্যমের পুরোনো ফেসবুক পোস্ট ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

 

সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

 

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থতা এবং দেশ পরিচালনায় ব্যর্থতার বিষয় থেকে মানুষের দৃষ্টি সরাতেই বিভিন্ন ধরনের আলোচনা তৈরি করা হচ্ছে।

 

এ ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে বর্তমান সরকারের কথিত দমন-পীড়নের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলের দমন-পীড়নের পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে এসব বক্তব্য ও অভিযোগ আসিফ মাহমুদের নিজের।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *