বিদেশি বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

0
tarique-rahman-fb-msep6iv2pq4zuod-20260804193543-msha6do2eaevjdc-20260806145709
image_pdfimage_print

ঢাকা

মঙ্গলবার

১১ আগস্ট ২০২৬ ইং

২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি অনুকূল উল্লেখ করে তিনি সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

 

মঙ্গলবার সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

সাক্ষাতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং দেশে নতুন মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

অ্যামচেমের আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। নতুন কমিটির অন্যতম অগ্রাধিকার বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা।

 

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহকে স্বাগত জানিয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়ে সরকারের প্রস্তুতির কথাও জানান তিনি।

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার ক্ষেত্রেও অ্যামচেমের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান, উৎপাদন ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *