১৭ সেপ্টেম্বর এক লাখ কৃষকের হাতে কৃষক কার্ড

0
IMG_20260907_184244_318
image_pdfimage_print

ঢাকা

সোমবার

৭ সেপ্টেম্বর ২০২৬ ইং

২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

আগামী ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হবে। ফেনীর ফুলগাজী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। একই দিনে দেশের ৫০ জেলায়ও উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

প্রথম ধাপে সারাদেশের প্রায় এক লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে এবং তাঁদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পাঠানো হবে। ইতোমধ্যে নিবন্ধনের আওতায় আসা ১৬ লাখ ৩০ হাজার কৃষকের মধ্যে এক লাখের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

 

কৃষিসেবার সমন্বিত মাধ্যম কৃষক কার্ড

 

কৃষক কার্ডকে কৃষকদের ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি বিভিন্ন সরকারি কৃষিসেবা পাওয়ার সমন্বিত মাধ্যম হিসেবে তৈরি করা হয়েছে।

 

ফসল উৎপাদক কৃষকদের পাশাপাশি বর্গাচাষি, ইজারা চাষি, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিরাও এ সুবিধার আওতায় আসবেন।

 

কার্ডের মাধ্যমে সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণে ভর্তুকি, কৃষিঋণ, সেচ, কৃষিযন্ত্র, সরকারি প্রণোদনা, কৃষিবিমা, প্রশিক্ষণ এবং আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

কার্ডে থাকবে কিউআর কোড

 

মূল পর্যায়ের কৃষক কার্ডে কিউআর কোড যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে কার্ড স্ক্যান করে দ্রুত কার্ডধারী কৃষককে শনাক্ত করা যাবে এবং সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়াও সহজ হবে।

 

প্রান্তিক কৃষক পাবেন নগদ প্রণোদনা

 

কার্ডের আওতায় থাকা ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ২ হাজার ৫০০ টাকা নগদ প্রণোদনাসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা রয়েছে।

 

এ ছাড়া ব্যাংক হিসাব খোলার জন্য আরও পাঁচ লাখ কৃষকের তথ্য যাচাই-বাছাই করে অনুমোদন করা হয়েছে।

 

চলতি অর্থবছরে লক্ষ্য ৪৩ লাখ কৃষক

 

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে মোট ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কৃষকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

 

পার্টনার প্রকল্পের তথ্য অনুযায়ী, দেশে কৃষকের সংখ্যা প্রায় ২ কোটি ২৭ লাখ। বর্তমানে নিবন্ধনের আওতায় এসেছেন ১৬ লাখ ৩০ হাজার কৃষক।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *