নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১

0
norsindi_39255_1486868128
image_pdfimage_print

norsindi_39255_1486868128

দিনবদল ডেক্স: নরসিংদীর বেলাবো উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী, দু’জন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, সকালে অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। পথে দড়িয়াকান্দিতে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলিগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশগুলো জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *