তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত

0
0cfe814252dd258e364fdd30685cab54-3
image_pdfimage_print

0cfe814252dd258e364fdd30685cab54-3

দিনবদল ডেক্স: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বকশি বাজারের অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহাম্মেদ জমাদার এ আদেশ দেন।

এ মামলার আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। কিন্তু আসামি তারেক রহমান আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তারেকের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, এই মামলায় তারেক রহমান হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তিনি অসুস্থতার কারণে হাইকোর্টের অনুমতি নিয়ে লন্ডনে অবস্থান করছেন বিধায় তার পক্ষে হাজিরা দিতেন আইনজীবী ছানাউল্লাহ।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন— মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *