ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান
ঢাকা
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬ ইং
২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ| তারারদেশ নিউজ:
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদরাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরগুলোতেও এই সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
২৮ মসজিদে অনুদান
ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের প্রত্যেকটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে।
১০ মন্দিরে ৩০ লাখ টাকা
শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে আসনের ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারারদেশ নিউজ


