গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬ ইং
২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:
রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নিয়েছেন।
উপস্থিত রয়েছেন শীর্ষ নেতারা
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহও বৈঠকে রয়েছেন।
আলোচনায় থাকতে পারে রাজনৈতিক পরিস্থিতি
বৈঠকটি দলের নতুন স্থায়ী কমিটি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ড ও সামনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
তবে বৈঠকের আলোচ্যসূচি বা সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
তারারদেশ নিউজ


