৭ জন পেলেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার

0
image-60261-1485168931
image_pdfimage_print

image-60261-1485168931

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। এ বছর সাত বিভাগে সাতজন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

সোমবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

কবিতায় পুরস্কার পাচ্ছেন আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে অধ্যাপক ড. নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা. এম এ হাসান, আত্মজীবনী/স্মৃতিকথা/ ভ্রমণ বিভাগে নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।

এ বছর নাটক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয় নি।

পুরস্কারপ্রাপ্তদের হাতে ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার হিসেবে এক লাখ টাকা, সনদপত্র ও স্মারক দেয়া হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *