২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু

0
DBN corona

ফাইল ফটো

image_pdfimage_print

০৩ আগস্ট, মঙ্গলবার ২০২১ইং
১৯ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ।

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৯৭ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৫৭ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ ও ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *