আড়াই লাখ কোটি টাকায় আরও তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

0
IMG_20260916_220746_082
image_pdfimage_print

ঢাকা

বুধবার

১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন করেছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প তিনটির জন্য মোট ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

 

কোন তিন মেট্রোরেল প্রকল্প

 

অনুমোদিত তিন প্রকল্পের মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা)। দুটি প্রকল্পেরই সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

অন্যটি হলো এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি), যা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হবে।

 

ব্যয় কত

 

৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

 

২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

 

অন্যদিকে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

 

গাবতলী-দাশেরকান্দি রুটে থাকবে টানেল

 

এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ থাকবে ভূগর্ভে। হাতিরঝিল এলাকায় মেট্রোরেলটি টানেলের মধ্য দিয়ে যাবে এবং আফতাবনগরের পরের অংশ উড়ালপথে নির্মাণ করা হবে।

 

এ প্রকল্পে সরকারি অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা এডিবি ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল (ইডিসিএফ) থেকে আসবে।

 

লাইন-১ প্রকল্পের ব্যয় বাড়ছে

 

এমআরটি লাইন-১ প্রকল্পের সংশোধিত প্রস্তাবে ব্যয় ১১৭ দশমিক ৬৪ শতাংশ বাড়ানো হয়েছে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই রুটটি দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *