জাইমা রহমান হবে খালেদা জিয়ার রিয়েল প্রতিভূ: জাফরুল্লাহ

0
DBN Zafrullah
image_pdfimage_print

শনিবার,
২০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ,
০৪ সেপ্টেম্বর ২০২১ ইং।

বিএনপি প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে রাজনীতিতে আনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আপিল করছি বিএনপির কাছে, তারা জাইমা রহমানকে ঢাকায় পাঠাক। তাকে ঢাকায় পাঠালে সে হবে খালেদা জিয়ার রিয়েল প্রতিভূ। তিনি অফিস সেক্রেটারি হবেন, সাংগঠনিক সম্পাদক হবেন। চেয়ারম্যান হবেন না। তাহলে দেখবেন, জনগণ তাকে (জাইমা) নিয়ে হুড়-হুড় করে পড়বে। এ সরকার পালানোর পথ পাবে না।’

বিএনপিকে রাজপথে নামার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আপনাদের রাস্তায় দেখতে চাই। বিএনপিকে বলবো, রাস্তায় নামেন।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *