অবজারভারের সাংবাদিক গুরুতর আহত

0
1486903466
image_pdfimage_print

1486903466

দিনবদল ডেক্স: রাজধানীর কারওয়ান বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক মামুনুর রশীদ।

রবিবার বিকাল ৩টার দিকে কারওয়ান বাজার আন্ডারপাসের পাশে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সাংবাদিক মামুনুর রশীদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান হাত ভেঙ্গে গেছে। অপারেশনের জন্য তাকে থিয়েটারে নেয়া হয়েছে।

মামুনুর রশীদের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশনের সভাপতি আবু সালেহ আকনসহ অর্ধশত সাংবাদিক।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই প্রাইভেটকারের মালিককে শনাক্ত করা যাবে।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে মাদকের ব্যবসা সংক্রান্ত রিপোর্ট করার পর দুইজন সংসদ সদস্য অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং সাংবাদিক মামুনুর রশীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই দুর্ঘটনাটির মধ্যে কোন রহস্য আছে কিনা তা সাংবাদিকরা তদন্তের দাবি করেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *