২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

0
2365560-68ec0cca1c82f-69300f4096f0a-694b7f460822a-694f7a0a7694e
image_pdfimage_print

ঢাকা

রবিবার

১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময়ে জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

 

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরবেন

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারের ভিশন বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশকে কোন পথে এগিয়ে নেওয়া হবে, সেই ভাবনাও তার বক্তব্যে গুরুত্ব পাবে বলে জানান তিনি।

 

এ ছাড়া বিশ্বশান্তি, সংঘাত নিরসন, টেকসই সমাধান, দারিদ্র্য দূরীকরণ, স্থানীয় অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ এবং জলবায়ু নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসতে পারে।

 

বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক

 

জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। তবে কার কার সঙ্গে এসব বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বহুপক্ষীয় সম্মেলনে অনেক বৈঠক শেষ মুহূর্তে নির্ধারিত হওয়ার সুযোগ থাকে বলেও উল্লেখ করেন তিনি।

 

রোহিঙ্গা সংকটেও থাকবে গুরুত্ব

 

সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমেও এ সংকটের আন্তর্জাতিক দৃশ্যমানতা ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

 

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও বক্তব্য

 

জাতিসংঘ সফরের আগে বা সফরের সময় ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে একটি কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠন করতে চায়। এজন্য দ্বিপক্ষীয় সফরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

তবে জাতিসংঘের মতো বহুপক্ষীয় কোনো ফোরামে ভারতের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেও পরিষ্কার করেন তিনি। তার মতে, দ্বিপক্ষীয় সফর এবং বহুপক্ষীয় ফোরামের বৈঠক দুটি আলাদা বিষয়।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *