এবার স্টিকারে বলিউড অভিনেত্রী!

0
master_268340
image_pdfimage_print

master_268340

অনলাইন ডেস্ক :নিজস্ব অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্টিকার প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

এই প্রথম কোন বলিউড নায়িকা তার ডিজিটাল স্টিকার প্রকাশ করলেন।

স্টিকারগুলো তার বিভিন্ন সিনেমার দৃশ্য থেকে নেয়া। যেমন, আই হেইট লাভ স্টোরি, ডলি কি দোলি ছবি থেকে নেওয়া হয়েছে। স্টিকারগুলো মিলছে তার নিজস্ব অ্যাপে। আর অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে থেকে।

‘নীরজা’ করার পর থেকে আর ঘুরে তাকাতে হয়নি সোনম কাপুরকে।

অনেকে বলছেন, সোনম কাপুরকে এখন আর অনিল কাপুরের কন্যা বলে পরিচয় করিয়ে দিতে হয়না। স্বতন্ত্র পরিচয় দাঁড়িয়েছে তার।

তবে সোনম কাপুর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই মুখে কুলুপ এঁটে থাকেন। বলিউড পাড়ার গুঞ্জন, ব্যবসায়ী আনন্দ অহুজার সঙ্গে চুটিয়ে ডেট করছেন সোনম। বেশ কিছু পার্টিতে দেখা গেছে তাদের।

নতুন বছরকে স্বাগত জানাতে তারা দু’জন গিয়েছিলেন আমস্টারডাম। শুধু তাই নয়, অনিল কাপুরের জন্মদিনেও আনন্দের হাত ধরে সোনম লন্ডনে যান। সোনম অবশ্য এই সম্পর্ক নিয়ে কোনও দিনই কিছু বলেননি। সূত্র: মুম্বাই মিরর

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *