ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ঢাকা
সোমবার
২৪ আগস্ট ২০২৬ ইং
৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জ্যেষ্ঠ প্রতিবেদক | তারারদেশ নিউজ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’ আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে আগামী বুধবার, ২৬ আগস্ট।
পক্ষকালব্যাপী নানা আয়োজন
ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবন, কর্ম ও আদর্শের পাশাপাশি মানবিক মূল্যবোধ, শান্তি, সাম্য, ন্যায়বিচার ও সম্প্রীতির শিক্ষা তুলে ধরা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত, হামদ-নাত, সেমিনার, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।
এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আয়োজন
মঙ্গলবার থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।
অনুষ্ঠানগুলোতে মহানবী (স.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চর্চা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এসব আয়োজনে আলেম-ওলামা, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
তারারদেশ নিউজ


