হাসপাতালে আরও দুদিন খালেদাকে থাকতে হতে পারে

0
KHALEDA ZIA
image_pdfimage_print

বিএনপি প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আরও দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার সুবিধার্থে তাকে হাসপাতালে থাকতে হবে।

আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে খালেদা জিয়ার চিকিৎসকদের একজন এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম, তো এখানে অসুস্থ হয়ে এসে ভর্তি হয়নি, নিয়মিত চেক-আপের পরিপ্রেক্ষিতে ভর্তি করা হয়েছে। রাতে যেহেতু একসাথে সব পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি তাই হাসপাতালে থেকেই তার পরীক্ষা নিরীক্ষার কথা ভাবা হয়।’

হাসপাতালে কতদিন থাকতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো নির্ধারিত কিছু না। বলা যায় না যে কয়দিন থাকবেন, তবে আজ আর কাল কিছু টেস্ট করানো হবে। সেগুলো রিভিউ করে তারপর সিদ্ধান্ত নেয়া হবে। আজ আর কাল হাসপাতালে আছেন।

এখন পর্যন্ত যে টেস্টগুলো করানো হয়েছে সেগুলোর ফলাফল কী জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যা দেখলাম ওভার অল সব ঠিক আছে। ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল।’

ডা. জাহিদ হোসেন বলেছিলেন, ‘ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *