পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

0
IMG_20260827_214149_837
image_pdfimage_print

ঢাকা

বৃহস্পতিবার

২৭ আগস্ট ২০২৬ ইং

১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদ | তারারদেশ নিউজ:

 

পূর্ণাঙ্গ সংস্কারের পরিবর্তে সরকার খণ্ডিতভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে অভিযোগ করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে আইন প্রণয়ন কার্যক্রম শুরুর আগে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।

 

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সরকারের এই উদ্যোগের সমালোচনা করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হলেও তার কোনো জবাব পাওয়া যায়নি।

 

গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি

 

সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের আগে বিরোধী দল আপত্তি জানায়।

 

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়া হয়েছিল। তবে নতুন বিলে সেই ক্ষমতা রাখা হয়নি। প্রস্তাবিত আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্তের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

 

অবশ্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বাহিনী নিজে তদন্ত করতে পারবে না। সরকার প্রয়োজনে অন্য কোনো বাহিনী অথবা আন্তঃবাহিনী তদন্ত দলের কাছে তদন্তের দায়িত্ব দিতে পারবে।

 

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন খসড়া আইন নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষমতা এবং কমিশনের সদস্য বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

 

গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ

 

শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি।

 

তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি কার্যকারিতা হারিয়েছে বা বাতিল হয়েছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও ছিল বলে তিনি উল্লেখ করেন।

 

বিরোধীদলীয় নেতা বলেন, এসব মৌলিক সংস্কার বাস্তবায়ন না হলে দেশে ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি দূর করা সম্ভব হবে না।

 

খণ্ডিত সংস্কারে অংশ নেবে না বিরোধী দল

 

সংসদকে একতরফাভাবে পরিচালনা করা হচ্ছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, বিরোধী দল খণ্ডিত সংস্কার প্রক্রিয়ার অংশ হতে চায় না।

 

তিনি জানান, তাঁদের অবস্থান পূর্ণাঙ্গ সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে। এ কারণেই প্রস্তাবিত বিলগুলোর প্রক্রিয়ায় অংশ না নিয়ে তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

 

বক্তব্য শেষে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ থেকে বেরিয়ে যান।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *