ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের আলোচিত সেই “দ্বিতীয় স্ত্রীর” মরদেহ উদ্ধার

0
IMG_20260920_211245_272
image_pdfimage_print

ঢাকা

রবিবার

২০ সেপ্টেম্বর ২০২৬ ইং

৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ঘটনাস্থলে

 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

জুলাইয়ে ভিডিও ছড়িয়ে আলোচনায়

 

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন গাজী নজরুল ইসলামের কয়েকজন সমর্থক। তবে কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পরবর্তী সময়ে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে।

 

এর মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তাঁকে বিয়ে করেছেন।

 

সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার

 

মরিয়ম খাতুনের একটি জীবনবৃত্তান্ত প্রকাশের পর তাঁদের বিয়ে ও সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। ওই বায়োডাটায় বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

 

এ ছাড়া চাকরির প্রলোভন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

 

এরপর ২২ জুলাই সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *