July 23, 2026

নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মাত্র ৫ টাকায়!

0
images (1)
image_pdfimage_print

ওয়েব সিরিজ প্রেমীদের জন্য এই অফার দিয়েছে নেটফ্লিক্স।পরীক্ষামূলক ভাবে ভারতের গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এলো এই ওয়েব প্লাটফর্ম।
এই অফারে প্রথম মাসে ৫ টাকায় পাওয়া যাবে স্ট্রিমিং পরিসেবা। যদিও এই অফার সব ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র যারা প্রথমবারের জন্য নেটফ্লিক্স সাবস্ক্রাইব করেবেন তারাই শুধু এই অফার পাবেন।

এখানেও রয়েছে শর্ত। কেবল নির্বাচিত ভাগ্যবান গ্রাহকরাই এই অফার পাবেন। নতুন গ্রাহক তৈরিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

নতুন নেটফ্লিক্স অফারে ব্যবহারকারীরা তাদের পচ্ছন্দ অনুযায়ী ১৯৯ টাকার মোবাইল প্ল্যান, ৪৯৯ টাকার প্ল্যান, ৬৪৯ টাকার স্ট্যান্ডার্ড প্ল্যান এবং ৭৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যানের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন।

এরপর প্রথম মাসটির পরিসেবা পাবেন ৫ টাকায়। এছাড়াও বৈশিষ্ট্যগুলি ব্যবহারকারী দ্বারা নির্বাচিত সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী প্রযোজ্য হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *