জেলা সদর হাসপাতালে ক্যানসার-কিডনি-হৃদরোগ চিকিৎসা চালুর কার্যক্রম অব্যাহত

0
IMG_20260923_211112_365
image_pdfimage_print

ঢাকা

বুধবার

২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

 

একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসাসেবার পরিধি বাড়াতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

সংসদীয় কমিটির প্রথম বৈঠক

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম।

 

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

 

স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয়ে আলোচনা

 

বৈঠকে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয় ব্যবস্থাপনা, শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবায় সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আলোচনা হয়।

 

এ ছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন, হেলথ কার্ড প্রদান এবং শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ নামের স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়।

 

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসার মানোন্নয়নে সুপারিশ

 

বিভিন্ন ধরনের টিকার মজুত পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা এবং স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদারের বিষয়ে সুপারিশ করেছে কমিটি।

 

চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতালগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্যোগ নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *