জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
IMG_20260927_211342_277
image_pdfimage_print

ঢাকা

রবিবার

২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং

১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিমানটি বিমানবন্দরে পৌঁছায়।

 

নিউইয়র্ক থেকে ঢাকার পথে

 

প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

 

দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে আবার যাত্রা করে এবং রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 

প্রায় ৩০টি কর্মসূচিতে অংশগ্রহণ

 

যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন।

 

এ সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণও দেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *