সালাহউদ্দিন আহমেদের জানাজায় বিএনপির নেতাকর্মীদের ঢল

0
IMG_20261014_230353_981
image_pdfimage_print

ঢাকা

বুধবার

১৪ অক্টোবর ২০২৬ ইং

২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ এবং ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা

 

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সড়ক, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

জানাজা শেষে দলীয় নেতারা ও নেতাকর্মীরা সাবেক এই সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান।

 

বাবার কবরের পাশে দাফন

 

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান সালাহউদ্দিন আহমেদ।

 

নয়াপল্টনে দ্বিতীয় জানাজার পর রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি ছিল। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফনের কথা জানানো হয়।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *