ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি

0
IMG_20260913_195850_377
image_pdfimage_print

ঢাকা

রবিবার

১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং

২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট  | তারারদেশ নিউজ:

 

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এক সমন্বয় সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

 

কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে জোর

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভায় আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে মহানগর পর্যায়ে দলটির সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

 

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্ব দেন নাহিদ ইসলাম।

 

ওয়ার্ড পর্যায়ে সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা

 

সভায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে ওয়ার্ড পর্যায়ে সতর্ক নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 

এনসিপি নেতারা জানান, সিটি নির্বাচনকে কেন্দ্র করে মহানগরের ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় নাগরিক সমস্যা নিয়ে কাজ করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *