চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনতাই

0
1486615950
image_pdfimage_print

1486615950

দিনবদল ডেক্স: রাজধানীর কলাবাগানে প্রাইভেটকারের চালককে কুপিয়ে গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কলাবাগানে লাজ ফার্মার সামনে এ ঘটনা ঘটে।

ওই গাড়ির চালক কে এম রানাকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে এম রানা জানান, ভোর সাড়ে ৪টার দিকে তিনি লাজ ফার্মার সামনে প্রাইভেটকার রেখে চা খাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যানে করে ছয় থেকে সাতজন যুবক এসে তার কাছে গাড়ির চাবি চায়। চাবি না দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে রানাকে কুপিয়ে যখম করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *