July 23, 2026

২৪ ঘণ্টায় মৃত্যু ২২ জনের, শনাক্ত ৩০০ এর কম

0
DBN corona death

ফাইল ফটো

image_pdfimage_print

শেখ সাজ্জাদ সদয়:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬১ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭৯ হাজার ৭৯৬।

আজ শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৫৯টি ল্যাবরেটরীতে তিন হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ দুই হাজার ২৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসেবে রোগী শনাক্ত হার ছয় দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্ত হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা সাত লাখ ২১ হাজার ৪৩৫ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫২ শতাংশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *