২৪ ঘণ্টায় দেশে করোনা কেড়ে নিলো আরও ১৮৭ জনের প্রাণ

0
DBN corona death

Dinbodal File Photo

image_pdfimage_print

বিশেষ প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা কেড়ে নিলো আরও ১৮৭ জনের প্রাণ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৪৬৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত রোগী হিসেবে নতুন শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৪৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।

আজ শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৪৫টি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৩৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *