হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

0
DBN Rowshan Ershad
image_pdfimage_print

জাপা প্রতিনিধি:

জাপা নেত্রী রওশন এরশাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তার সহকারী একান্ত সচিব মামুন হাসান।

তিনি বলেন, শরীরে পানি শূন্যতার কারণে রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়, তা নেগেটিভ আছে। এখন তিনি আগের তুলনায় সুস্থ আছেন। সকালে নিজ হাতে নাস্তা করেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *