জগদীশ এষের পরিকল্পনায় ‘আনন্দ মেলায়’ হাড়ি র্ভতি আনন্দ নয়িে চত্রিনায়ক রয়িাজ ও র্স্পশয়িা।

0
210580905_10221869884589326_1703268233242353525_n
image_pdfimage_print

টিভি প্রতিবেদকঃ

রিয়াজ-স্পর্শিয়াকে উপস্থাপক করে পুরোপুরি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এবারের ‘আনন্দমেলা’। ‘আনন্দমেলা’য় স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হয়ে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ‘আনন্দমেলা’র মঞ্চ দিয়েই উপস্থাপক হিসেবে দু’জনে প্রথমবার একসঙ্গে হাজির হওয়া।

প্রচলিত মেলায় যা দেখা যায়, তার সবই থাকছে এবারের ‘আনন্দমেলা’র সেটে। যেখানেও দেখা যাবে- যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়োস্কোপ, নিশানা লাগানো, চুড়ি, মুড়ি-মুড়কির দোকান, মিষ্টির দোকান, বেতের নানা উপকরণের দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই, খাবারের দোকান, পোশাকের দোকান ইত্যাদি।

গ্রাম-বাংলায় যেমন করে সদ্য বিবাহিত দম্পতি গ্রামীণ মেলায় বেড়াতে যায়। ঠিক তেমনি স্বামী-স্ত্রীর সাজে রিয়াজ-স্পর্শিয়া দু’জনে গিয়েছেন গ্রামিন ঈদের মেলায়, সেখানে গিয়ে নাগরদোলায় চেপে বসেছেন, মেলা ঘুরে কিনেছেন আলতা-ফিতা-চুড়ি, হাতে মিষ্টির হাড়ি নিয়ে গিয়েছেন শ্বশুরবাড়ি। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা এবং এগিয়ে চলেছে ঈদের ‘আনন্দমেলা’র কাহিনি।

এবারের ঈদ-উল-আজহার ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন বিটিভির পরিচালক ( অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। এ প্রসঙ্গে তিনি বলেন ‘বিটিভির জনপ্রিয় এই অনুষ্ঠানটি নিয়ে বরাবরই দর্শকদের ব্যাপক কৌতূহল থাকে। আমরাও চেষ্টা করি তাদের মনপূত বিনোদন দেয়ার। তবে এবার দর্শকরা একটু বেশিই চমকে যাবেন। ঈদ অনুষ্ঠানটিতে আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া মেলার স্বাদ পাবেন তারা। আশা করছি, ব্যতিক্রমী এই আয়োজনটি দর্শক উপভোগ করবেন।’

এবারের আয়োজনে থাকছে- পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে ৩টি নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় তিন নায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।

পপ সম্রাট আজম খানের ৩টি গানের (ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল এবং বাংলাদেশ) কোলাজ করে একটি গান। এটি পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গেয়েছেন মেহেরীন, আলিফ ও আরমিন মুসা।

এছাড়াও ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে ফিউশন করে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা ।

জীবনের সবচেয়ে বড় আনন্দ যে মানবতার সেবার মধ্যে, সেটি গানে গানে ফুটিয়ে তুলবেন পিন্টু ঘোষ। গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি নিজেই।

দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে তৈরি করা হয়েছে একটি গান। লিখেছেন লিটু সাখাওয়াত। সুর ও সংগীত পরিচালনা করেছেন এজাজ ফারাহ। কণ্ঠ দিয়েছেন এজাজ ফারাহ্, নিয়াজ মাখদুম ও সাদিত।

দর্শকদের বৈচিত্র্য দিতে তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক তিনটি নাট্যাংশ। যেখানে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়া, মিশা সওদাগর, আতাউর রহমান, জিল্লুর রহমান, আহসানুর রহমান, হুমায়ুন কাবেরী, গাজী রোকন ও যাদু।

বিটিভির এবারের ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার এবং অনুষ্ঠানটির পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *