July 23, 2026

সন্ত্রাসীদের ভয়ে নলসিটির একটি পরিবার বাড়ীছাড়া

0
22554475_122282721780726_1667908605_n
image_pdfimage_print

22554475_122282721780726_1667908605_n

ষ্টাফ রিপোর্টার : সন্ত্রাসী রুনু চৌধুরীদের ভয়ে বাড়ী ছাড়া হলেন ঝালকাঠি জেলার নলছিটির অনুরাগ গ্রামের নার্গিস আক্তারের পরিবার।

জানা যায়, তাদের বাড়ী গাছপালা ও পুকুরের মাছ নিয়ে যায় স্থানীয় রুনু চৌধুরীর সন্ত্রাসী বাহিনী ও তাদের মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। বর্তমানে তারা সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে।

ভুক্তভোগী নার্গিস আক্তার বলেন, আমি স্বামী পরিত্যাক্তা বাপের বাড়ীতে জায়গা জমি দেখাশুনা করি। আমার ভাই ঢাকায় থাকে । এতে স্থানীয় সন্ত্রাসী রুনু চৌধুরী আমাদেরকে বাড়ী থেকে বের করে দিয়ে সব কিছু দখলে নিতে চায়। এদিকে থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। উল্টো সন্ত্রাসীরা তাদের নামে মিথ্যা মামলা করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হুমকি দিয়ে বেড়াচ্ছে তাদের পরিবারকে হত্যা করবে। ফলে জীবন নাশের আশংকায় ভুগছে নার্গিস আক্তারের পরিবার ।

22554338_122281801780818_505017497_n

এ ব্যাপারে পৌরসভার চেয়ারম্যান তসলিম উদ্দিন বলেন, বিষয়টি আমি জানি আমার কাছে অভিযোগ দিলে সমাধান করার চেষ্ঠা করব। ওসির নম্বর বন্ধ থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্বব হয়নি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *