July 23, 2026

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

0
gas-
image_pdfimage_print

gas-

মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (৪ ঘণ্টা) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর তেজতুরি বাজার, নাখালপাড়া, মনিপুরিপাড়া, ফার্মগেট, ইন্দিরা রোড, জাতীয় সংসদ এলাকা (সংসদ ভবনসহ), রাজা বাজার, পান্থপথ, কলাবাগান, বিজয় সরণি এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

২০১৬ সালে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের আওতায় মোট ২৮ জোড়া মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে। সময় লাগবে ৪০ মিনিটেরও কম। প্রতি চার মিনিট পরপর ১৮০০ ও ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে মেট্রোরেল।

মেট্রোরেলের ১৬টি স্টেশন হবে- উত্তরা (উত্তর), উত্তরা (সেন্টার), উত্তরা (দক্ষিণ), পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ব্যাংক এলাকায়।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা লাগবে, যার ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দেবে জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা জোগাবে সরকার। ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি এমআরটি লাইন-৬ প্রকল্প বাস্তবায়নের জন্য জাইকার সঙ্গে চুক্তি সই করে সরকার।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *