July 23, 2026

যশোর–ঝিনাইদহ ৪৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হবে !

0
four-lane-road-600x337
image_pdfimage_print

দিনবদল নিউজ ডেস্ক :

যশোর–ঝিনাইদহ ৪৮ কিলোমিটার মহাসড়ক উন্নীত করা হবে চার লেনে। এ জন্য ৪ হাজার ২৫০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক । জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেলেই ঋণচুক্তি অনুষ্ঠিত হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিশ্বব্যাংক উইংয়রে প্রধান (অতিরিক্ত সচিব) সাহাবুদ্দীন পাটোয়ারি বিষয়টি জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, নানা কারণে প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে। ভোমরা থেকে সাতক্ষীরা এবং নাভারন, যশোর হয়ে ঝিনাইদহ মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এর মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার কাজ হবে সহজ। এতে ২ কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। জাতীয় অর্থনীতিতে আসবে নতুন গতি।

প্রকল্পের আওতায় রুটের উভয়পাশে স্লো মুভিং ভেহিক্যাল ট্রাফিক (এসএমভিটি) লেন নির্মাণ করা হবে। সড়কের যেখানে যানজট বেশি হবে সেখানে নির্মাণ করা হবে ফ্লাইওভার। এছাড়া রেলওয়ে ওভারপাস, সেতু, কালভার্ট, পেডিসটেইন ওভারপাস, আন্ডারপাস নির্মাণ করা হবে। শিল্পায়ন, নগরায়ন ও মানবসম্পদ উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *