মতিঝিল–কমলাপুরে ১৭২ অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

0
ak প্রেস বিজ্ঞপ্তি before (1) copy
image_pdfimage_print

আল মায়ামী: বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্ক সপ মালিক সমিতির আয়োজনে রোববার (১২ এপ্রিল) ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজধানীর মতিঝিল–কমলাপুর এলাকায় সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত এবং এফবিসিসিআই-অধিভুক্ত একটি বাণিজ্য সংগঠন। মতিঝিল–কমলাপুর এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত সমিতির অন্তর্ভুক্ত ১৭২টি ওয়ার্কশপ হঠাৎ উচ্ছেদ করা হলে হাজারো শ্রমিক ও কর্মচারী চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

নেতৃবৃন্দ বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে অটোমোবাইল ওয়ার্কশপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ওয়ার্কশপ শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে দক্ষ কারিগর তৈরির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করছে। এখান থেকে তৈরি হওয়া অনেক দক্ষ জনশক্তি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

তারা আরও বলেন, এই খাতের উদ্যোক্তারা নিয়মিত ভ্যাট ও কর পরিশোধের মাধ্যমে সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রায় ২৫ বছর ধরে প্রতিষ্ঠিত এসব ওয়ার্কশপ হঠাৎ উচ্ছেদ করা হলে দেশের চলমান যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে মানবিক ও বাস্তবতা বিবেচনায় উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখা, পর্যাপ্ত সময় দেওয়া এবং পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে খাতটিকে টেকসইভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *