বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন

0
RJF NEWS PHOTO
image_pdfimage_print

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর বরগুনা জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ০৫ মে আরজেএফ’র গঠনতন্ত্রের ১০ (ক) ধারা মোতাবেক পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে ঢাকা প্রতিদিনের সাইফুল ইসলাম রাফিল সভাপতি, বিপ্লবী জনতার ইসহাক (জুয়েল) সহ সভাপতি, দি ডেইলি বাংলাদেশ টুডে’র মোঃ জহিরুল হক সাধারণ সম্পাদক, দেশ প্রতিদিনের মোঃ শাহাদাত হোসেন যুগ্ম সম্পাদক, গণমানুষের আওয়াজ’র নাসির উদ্দিন মিলন অর্থ সম্পাদক, বাংলাদেশ সমাচার’র মোঃ ইলিয়াস প্রচার সম্পাদক, বিপ্লবী জনতার মোঃ রেদওয়ান সাংগঠনিক সম্পাদক, আগামী নিউজডটকম’র মোঃ আরিফ বিল্লাহ, বরিশাল সময়ের মোঃ মিজানুর রহমান কার্যকরী সদস্য মনোনীত হয়েছেন।

বরগুনা জেলা আরজেএফ গঠনতন্ত্র মোতাবেক এবং কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে কর্মসূচি পালন করবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *