প্রধানমন্ত্রী নিয়মিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ রাখছেন:তথ্যমন্ত্রী

0
image_750x_5d949db953b3c - Copy
image_pdfimage_print

শাহ্‌ মুবিদ খানশূর:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন ।

মিরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে যা দুঃখজনক। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, করোনায় গত ১৪ মাসে একজনও না খেয়ে মারা যায়নি। প্রতিবেশী ভারত পাকিস্তানের থেকে আমরা অনেক ভালো আছি। তবে, দুর্মুখরা বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলেই যাচ্ছেন। তিনি আরও বলেন, যারা নানা সময় শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত সাথে তাদের কাউকে করোনার এই ক্লান্তিকালে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায় না।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *