প্রতিটি দেশ থেকে জাতিসংঘের অধিবেশনে ২ জনকে রাখার চিন্তা

0
DBN 123
image_pdfimage_print

বিশেষ প্রতিনিধি:

চলতি বছর প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিতির মাধ্যমে জাতিসংঘের সাধারণ অধিবেশন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) প্রেসিডেন্ট ভলকান বজকির।

আজ ২৫ মে মঙ্গলবার, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ বছর জাতিসংঘের অধিবেশনে প্রতিটি দেশ থেকে দুইজনের একটি প্রতিনিধি দলকে উপস্থিত রাখার বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লিঙ্গ বৈষম্য এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন ভলকান বজকির। তিনি বলেন, ‘বাংলাদেশ একজন নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাধারণ সফলতা অর্জন করেছে।’

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ প্রসঙ্গে ইউএনজিএ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সারা বিশ্বের সামনে একটি দৃষ্টান্ত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *