July 23, 2026

নদী দূষণের দায়ে এইচএম টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার

0
Vokta Logo
image_pdfimage_print

Vokta Logo

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নদীর পানি ও পরিবেশ দূষণের দায়ে এইচএম টেক্সটাইল মিলকে এক লাখ টাকা জরিমানা করেছে । মঙ্গলবার রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, অধিদফতরের পরিচালক সৈয়দ তওহিদুল রহমান। তার সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় কাযার্লয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় সার্বিক সহযোগিতা করেন এপিবিএন-১ সদস্যরা।

সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, এইচএম টেক্সটাইল পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির কোনো বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নেই। ফলে সরাসরি পাইপলানের মাধ্যমে ধলেশ্বরী নদীতে অপরিশোধিত বর্জ্য ফেলছে। এতে করে পরিবেশ নদীর মারাত্মক ক্ষতি হচ্ছে। যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী, এইচএম টেক্সটাইলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *