ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স-২০১৭’ উদ্বোধন

0
image_pdfimage_print

1483615843

দিনবদল নিউজ: বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির (বিপিএস) উদ্যোগে ‘ন্যাশনাল কনফারেন্স অন ফিজিক্স-২০১৭’ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ এ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম. আলী জুলকার নাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞানীরা ছাড়াও বিভিন্ন দেশের প্রায় শতাধিক শিক্ষক ও গবেষক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়। -বাসস।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *