জুলাই যোদ্ধা আয়াসকে অর্ধ উলঙ্গ করে পেটালেন শান্তা ফারজানা
ঢাকা
০৫ আগষ্ট ২০২৬ ইং
২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নয়ন মাহমুদ | তারারদেশ নিউজ:
কাপড় খুলে দৌড়ে পালানোর চেষ্টাও বের্থ হলো
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং জুলাই যোদ্ধা ও এসডিএফর নেতা আ ন ম আয়াসসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের উদ্যোগে গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় জুলাই যোদ্ধা আয়াসকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ফ্লোরে অর্ধ উলঙ্গ হয়ে উপুর হয়ে শুয়ে আছেন আয়াস। আর সেফটি স্টিক দিয়ে তাকে পেটাচ্ছেন শান্তা ফারজানা।
এসডিএফের নেতাদের দাবি, কর্মসূচিতে শান্তা ফারজানা বক্তব্য দেওয়ার সময় জুলাই যোদ্ধাদের নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন। এর প্রতিবাদ জানাতে গেলে নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে সংগঠনটির নেতা আ ন ম আয়াসসহ বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদি মোমিন অভিযোগ করেন, গত ১ আগস্ট শান্তা ফারজানার ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এসময় আ ন ম আয়াসের নেতৃত্বে একদল লোক এসে তাদের ওপর হামলা চালায়। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শান্তা ফারজানাসহ তাদের দলের বেশ কয়েকজন নেতা আহত হন।
এর আগে, গত ১ আগস্ট জুলাই যোদ্ধা আ ন ম আয়াসের নেতৃত্বে একদল লোক শান্তা ফারজানাকে আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।


