জনগণের ক্ষমতায়ন’ই বাংলাদেশ আওয়ামী লীগের মূল চালিকাশক্তি

২৩ জুন রোজ শুক্রবার বিকাল ৩.০০ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী বলেন-আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম দিন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালীর আত্মপরিচয়ের উৎস। বাংলাদেশ আওয়ামী বাঙালির পরিচয়। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বাঙালির বিকাশের ইতিহাস। বাংলাদেশের যা কিছু অর্জন, আওয়ামী লীগের হাত ধরেই। ৫২’র ভাষা আন্দোল, ৬২’র শিক্ষা আন্দোল, ৬৯’এর গণঅভূত্থান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রাম আর বিজয়ের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ।
যুবলীগ চেয়ারম্যান আর বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ জন-সাধারণের জীবনমানের উন্নয়ন, যোগাযোগ কাঠামো, বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নে অগ্রগতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশীদারিত্ব, কুটনৈতিক সাফল্য সব মিলিয়ে এটা নির্দ্বিধায় বলা যায় স্বাধীনতার পরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সবচেয়ে“স্বর্ণ সময়” অতিবাহিত করছে। ‘জনগণের ক্ষমতায়ন’ই বাংলাদেশ আওয়ামী লীগের মূল চালিকাশক্তি।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রনালয় ও ঢাকা সিটি মেয়রদের উদ্দেশ্যে বলেন, ঢাকার জনগন চিকনগুনিয়া রোগে আক্রান্ত, অতিদ্রুত ব্যবস্থা নিন নয় তো যুবলীগ ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মহানগর যুবলীগ দক্ষির সহ সভাপতি মাঈন উদ্দিন রানা, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, নাজমুল হাসান টুটুল, মোরসালিন আহম্মেদ, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক এ.কে.এম. মমিনুল হক সাঈদ, জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভুইয়া, মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, ইমরান খলিল মারুফ সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ, আরিফ উজ্জামান আরিফ প্রমূখ।


