July 23, 2026

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৫ জন পুলিশ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন,সবমিলিয়ে আক্রান্ত ১৫৯৪ জন পুলিশ

0
Untitled
image_pdfimage_print

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৫ জন পুলিশ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ১৫৯৪ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৫০৯।
আর এ পর্যন্ত করোনাযুদ্ধে ৭ জন পুলিশ সদস্য মারা গেছেন।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ মে এই তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আক্রান্ত কর্মকর্তা হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা গেছে, করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জন পুলিশ কর্মকর্তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পুলিশ সদস্য।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *