July 23, 2026

কুমিল্লায় বস্তাবন্দি লাশ

0
lash
image_pdfimage_print

কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর এলাকার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ থেকে রবিবার সন্ধ্যায় এক অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজমুল (১৬) পশ্চিমশিংহ দক্ষিণ পাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বুড়িচংয়ের গোবিন্দপুর বাজারের গোমতী নদীর বাঁধের পাশে মাঠে খেলার সময় কিশোরদের নাকে পঁচা গন্ধ আসে। পরে দুর্গন্ধের উৎস খোঁজ করতে গিয়ে একটি বস্তা দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, দুই দিন আগে অটোচালক নাজমুল তার অটোরিকশাটিসহ নিখোঁজ হয়। তার গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জবাই করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *